হঠাৎ কেউ হার্ট অ্যাটাক করলে কী করবেন?
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
হঠাৎ করে পরিবারের কেউ হার্ট অ্যাটাক করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। অথচ এসময় মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি জরুরি। কেউ হার্ট অ্যাটাক করলে ঠান্ডা মাথায় রোগীকে যত দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে, মৃত্যুর ঝুঁকি তত কমবে। এসময় ঘাবড়ে গিয়ে দেরি করে ফেললে বিপদের আশঙ্কা আরও বাড়ে।
এই জরুরি সময়ে কী করবেন চলুন তা জেনে নেওয়া যাক-
হার্ট অ্যাটাক হয়েছে কি না বুঝবেন কীভাবে?
হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ—
বুকে ক্রমাগত ব্যথা (যা ক্রমশ ছড়িয়ে পড়ে চোয়াল, কাঁধ, দাঁত, গলা ও হাতে)
হঠাৎ হৃদস্পন্দন খুব বেড়ে যাওয়া কিংবা একদম কমে যাওয়া
অতিরিক্ত ঘাম হওয়া
বুকে মাঝখানে অস্বস্তিকর চাপ লাগা
বুক ভারী লাগা
শ্বাস ছোট হয়ে আসা
মাথা ঘোরা
জ্ঞান হারিয়ে ফেলা
বমি বমি ভাব
কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এসময় যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন। খেয়াল রাখবেন, যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকেন। হাসপাতালে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিন। প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করতে পারেন জানুন-
শান্ত করুন
হার্ট অ্যাটাক করলে রোগী শক পেতে পারেন। জীবনে ঝুঁকি আছে বুঝতে পারলে শক খাওয়া স্বাভাবিক। প্রথমেই রোগীকে শান্ত অবস্থায় নিয়ে আসুন।
অ্যাসপিরিন
রোগীর যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে, তবে অ্যাসপিরিন দিন। এসময় অ্যাসপিরিন ওষুধ চিবিয়ে খেতে পারলে বিপদের ধাক্কা অনেকটাই সামলানো যাবে। রোগীর ওষুধ খাওয়ার মতো পরিস্থিতি না থাকলে জিভের তলায় একটি সর্বিট্রেট রেখে দিতে পারেন।
শ্বাসে নজর দিন
রোগী ক্রমাগত শ্বাস, পালস রেট ও রোগী কেমন সাড়া দিচ্ছেন— সবদিকে খেয়াল রাখুন। জিভ উল্টে আছে কি না সেটিও দেখুন। মুখে কফ বা লালা আটকে থাকলে তা আঙুলের সাহায্যে বের করে শ্বাস চলাচলের পথ সহজ করে দিন। জিভও সোজা করে দিতে হবে। প্রয়োজনে মুখে একটি চামচ দিয়ে রাখুন।
বাঁ পাশ ফিরিয়ে শোয়ান
রোগীকে বাঁ পাশ ফিরিয়ে শুইয়ে রাখুন। বাঁ হাতের ওপর মাথা দিয়ে ডান হাতটি স্বাভাবিক রাখুন। ডান দিকের পা মুড়ে বুকের কাছে ঠেকিয়ে রাখার চেষ্টা করুন।
এসময় রোগীর শ্বাস নিতে পারা খুব জরুরি। তাই ঘরের দরজা, জানালা খুলে রাখুন। শান্ত ও খোলামেলা পরিবেশ তৈরির চেষ্টা করুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



